ভালুকায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৪:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- ১৭৩ Time View

হাবিব হাসান,স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ভালুকায় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৩ আগষ্ট (বুধবার) দুপুরে উপজেলার ৬নং ভালুকা ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মেহেরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ নিহত শহীদের স্মরণে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোঃ আশরাফুল হক জর্জ, ময়মনসিংহ-১১ (সংরক্ষিত) সাংসদ মনিরা সুলতানা(মনি),ময়মনসিংহ জেলা আ’লীগের সাবেক সদস্য এমএ ওয়াহেদ, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,ইঞ্জিনিয়ার মহিউদ্দিন,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আশরাফুল হক জর্জ বিশাল গাড়ি বহর
নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে উঠানবৈঠক ও গনসংযোগ করেন।



















