Hi

ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আত্মত্যাগকারী পুলিশের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল’ ও ‘চিরায়ত লাল সবুজ’ মানচিত্র উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৯:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩১ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :::

কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের সম্মানে নির্মিত ‘পুলিশ মেমোরিয়াল’ এবং ‘চিরায়ত লাল সবুজ’ মানচিত্র উদ্বোধন করেছেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা পুলিশের পরিকল্পনা ও বাস্তবায়নে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে ‘পুলিশ মেমোরিয়াল’ এবং ‘চিরায়ত লাল সবুজ’ মানচিত্র ফিতা কেটে উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) । উদ্বোধন শেষে বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় জীবন দেওয়া সদস্যর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়ায় অংশ নেন পুলিশ সুপার।

এসময় পুলিশ সুপার বলেন, প্রতিবছর পুলিশের অনেক সহকর্মীকে হারাই আমরা। তাঁরা শাহাদাতবরণ করেন দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের নিরাপত্তা বিধানের জন্য। একজন পুলিশ সদস্য যখন আত্মাহুতি দেন, তখন আমরা শুধু একটি মুখচ্ছবিকে হারাই না, আমরা একজন সহকর্মী, সহযোদ্ধা, সাথী বন্ধুকে হারাই। আজ আমরা পুলিশ সার্ভিসের জন্য, বাহিনীর জন্য পুলিশ মেমোরিয়াল উদ্বোধন করলাম।

পরে পুলিশ সুপার খাগড়াছড়ি পুলিশ লাইন্সে ‘চিরায়ত লাল সবুজ’ মানচিত্র উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম, সহকারী পুলিশ সুপার মুমিদ রায়হান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খাগড়াছড়িতে আত্মত্যাগকারী পুলিশের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল’ ও ‘চিরায়ত লাল সবুজ’ মানচিত্র উদ্বোধন

Update Time : ০৯:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪