কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবীতে ময়মনসিংহে মানববন্ধন
-
Reporter Name - Update Time : ০২:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- ১৮৮ Time View

স্টাফ রিপোর্টারঃ
দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা কান্ডের প্রতিবাদে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১ ঘটিকায় নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ ও কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি জিয়াউর রহমান মিন্টু, জেলা কমিটির সহসভাপতি জাকির হোসাইন, জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিঠু বক্তব্য প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক, জেলা কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক সালাউদ্দিন উজ্জ্বল, ফুলবাড়িয়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কাদের আকন্দ, মহানগর কমিটির দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহান, প্রচার সম্পাদক খোকন সাহা, সাহিত্য সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ, গফরগাঁও উপজেলা কমিটির সহসভাপতি শাহিন, নজরুল ইসলাম বাবু, আব্দুল হাকিম, মাহবুবুর রহমান, মারুফ হোসেন, শুভ বসাক জয়, বাপ্পি প্রমূখ।
উক্ত মানববন্ধনে কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা মামলার মূল রহস্য উদঘাটনসহ দোষীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা।
এ ছাড়াও বক্তারা তাদের বক্তব্যে সকল ধরনের সাংবাদিক হত্যা, গুম, নির্যাতনের বিরুদ্ধে সকল সাংবাদিকদের একতাবদ্ধ হওয়ার আহবান জানান।কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান, পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার সুরক্ষায় আইন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

















