মানবসেবায় এগিয়ে এলেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক
-
Reporter Name - Update Time : ০৪:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- ২৮৭ Time View

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরন্জন নামে এক হতদরিদ্র ব্যাক্তি রক্ত শুন্যতা জনিত কারনে চিকিৎসাধীন আছেন। তিনি উপজেলাধীন গোলাবাড়ী ইউনিয়নের শিবরামবাড়ী এলাকার বাসিন্দ।তার ৩ ব্যাগ এ- পজেটিভ রক্তের প্রয়োজন। কিন্তু সে অতি দরিদ্র দিন মজুর হওয়ায় তার পরিবারের পক্ষে রক্ত সংগ্রহ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ ও সাধারণ সম্পাদক বাবুল রানা সোমবার ২৬ ফেব্রুয়ারী হাসপাতালে গিয়ে বিষয়টি জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রক্ত চাহিয়া পোস্ট দেন।
পোস্ট দেয়ার এক ঘন্টার মধ্যেই মালাউড়ী গ্রামের আশিক নামের এক যুবক সেচ্ছায় রক্তদান করেন এবং বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমানের সহিত ভর্তিকৃত ওই রোগীর ব্যাপারে কথা বললে তিনি তাৎক্ষণিক ভাবে হাসপাতাল গ্রুপে রক্তের জন্য একটি পোস্ট দেন।
তার পরিপ্রেক্ষিতে হাসপাতালের দুই জন স্টাফ রক্ত দিতে ইচ্ছা প্রকাশ করেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ড ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন স্বেচ্ছায় এক ব্যাগ রক্ত দান করেন।























