ভালুকায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম বয়েজ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- ১৯৬ Time View

জিএম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ বনাম ভালুকা বয়েজ ক্লাব এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বিকেলে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে ভালুকা ডিগ্রি কলেজ মাঠে ওই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ম্যাচটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, ভালুকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারন সম্পাদক মোঃগোলাম মোস্তফা,উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিল্পব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, সহকারী কমিশনার ভূমি সুমাইয়া খাতুন, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম,প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, বয়েজ ক্লাবের সভাপতি এস এম গোলাপ, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সবুজ,
উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।


















