Hi

ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।

এসময় তিনি বক্তব্যে বলেন, “ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ভবিষ্যতে পেশা হিসেবেও গড়ে উঠতে পারে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস অর্জন করে, যা তাদের জীবনে সফলতার পথ তৈরি করে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার প্রতি উৎসাহিত করার আহ্বান জানান এবং বলেন,সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হকসহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে শিপন মিয়ার শুভেচ্ছা

ফুলপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Update Time : ০৯:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬