Hi

ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই যুগের সাফল্যের ধারায় অন্বেষা কোচিংয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায়

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ০ Time View

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে অবস্থিত অন্বেষা কোচিং সেন্টারের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শহীদ মিনার সংলগ্ন কোচিং প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, ফলাফল প্রকাশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্বেষা কোচিং সেন্টারের পরিচালক মাও মুফতি মো. সাদ্দাম হোসাইন বলেন, “আমার কোচিং সেন্টারের প্রতিটি ছাত্র-ছাত্রীকে সৈনিকের মতো করে গড়ে তুলেছি।” তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে প্রতিষ্ঠানটি দক্ষ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান ও ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আব্দুল কাদির আল মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাও. আব্দুল জলিল আকন্দ, অধ্যক্ষ মাও. সাইদুর রহমান, অধ্যক্ষ মাও. মো. রুকন উদ্দিন, উপাধ্যক্ষ মাও. শফিকুল ইসলাম সিদ্দিকী, সুপার মাও. মো. আশরাফ আলী, সুপার মাও. মাকসুদুল জাহান নূহ মিয়া, মো. শফিউল আলম সবুজ, প্রধান উপদেষ্টা মো. নূরুল ইসলাম মাস্টার, সহযোগী উপদেষ্টা মো. কামরুজ্জামান বিপ্লব এবং সাংবাদিক এস এম হোসেন আলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বছর অন্বেষা কোচিং সেন্টার থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে ফাইল, স্কেল ও কলম বিতরণ করা হয় এবং টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতিত্ব অনুযায়ী ক্রেস্ট প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষকবৃন্দ মো. নাজমুল হুদা, মো. আলমগীর কবির, মো. জুয়েল মিয়া ও মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাও মুফতি মো. সাদ্দাম হোসাইন ও মো. আলমগীর কবির।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ এবং সকল পরীক্ষার্থীর সাফল্য কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দুই যুগের সাফল্যের ধারায় অন্বেষা কোচিংয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায়

দুই যুগের সাফল্যের ধারায় অন্বেষা কোচিংয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায়

Update Time : ০৬:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬