শেরপুরে যোগদান করলেন নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম
-
Reporter Name - Update Time : ০৯:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- ১৭৪ Time View

এনামুল হক, শেরপুরঃ
শেরপুরে নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আমিনুল ইসলাম। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। ওই সময় জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে ‘গার্ড অফ অনার’ প্রদান করে।
পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। নবাগত পুলিশ সুপার বিভিন্ন পদমর্যাদার অফিসার, থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগ সহ অন্যান্য ইউনিট ইনচার্জদের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম-সহ শেরপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
















