সিএমপি স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান
-
Reporter Name - Update Time : ০৭:৫৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- ১ Time View

মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি পরিচালিত আইজিপি শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় সিএমপি স্কুল অ্যান্ড কলেজের নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ মে ২০২৬ খ্রি.) বিকেল ৪টা ৩০ মিনিটে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
এসময় সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী ২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শ্রীমা চাকমাসহ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ, পরিচালক, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষায় আরও উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।














