শহীদ জিয়া স্মৃতি সংসদের ময়মনসিংহ মহানগরের কমিটি ঘোষণা
-
Reporter Name - Update Time : ০১:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- ১৫৬ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ শহীদ জিয়া স্মৃতি সংসদের ময়মনসিংহ মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে ময়মনসিংন মহানগরের সভাপতি মো: সাদেকুর রহমান সাদেক ও মো: আনোয়ারুল কাদির কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- মো.মাহমুদুল হাসান সহ-সভাপতি, মো. মো:শহিদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মো. শফিকুল ইসলাম তুষার। নব নির্বাচিত কমিটির সভাপতি বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিতরাই কমিটিতে জায়গা পেয়েছে। ভবিষ্যতে বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শ তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।
















