ভালুকা ছাত্র রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র: ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান
-
Reporter Name - Update Time : ০৪:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- ১৭৫ Time View

মো.মুশিদুল আলম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
বর্তমান রাজনৈতিক অঙ্গনে তরুণদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই তরুণ নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হলেন ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, ভালুকা উপজেলা ছাত্রদলের সম্মানিত সদস্য সচিব।
দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকা রিয়াদ পাঠান সততা, দক্ষতা এবং মানবিক নেতৃত্বের গুণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৫ সালের ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভালুকায় আয়োজিত আনন্দ র্যালিতে তাঁর সংগঠক হিসেবে নেতৃত্ব প্রশংসিত হয়েছে সকল মহলে। তিনি উপজেলা এবং পৌর ছাত্রদলের কর্মীদের মধ্যে ঐক্য ও গতিশীলতা গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও সামাজিক ও মানবিক কাজেও তাঁর ভূমিকা প্রশংসনীয়। ঈদ উপলক্ষে সাধারণ ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন, যা স্থানীয় যুব সমাজকে অনুপ্রাণিত করেছে। স্থানীয় পর্যায়ে তাঁর নেতৃত্বে ছাত্রদল আরও সংগঠিত ও সক্রিয় হয়ে উঠছে। দলীয় ও সাধারণ জনগণের মাঝে ইতিবাচক ভাবমূর্তি গড়তে তিনি প্রতিনিয়ত সচেষ্ট আধুনিক চিন্তাধারা, সুশৃঙ্খল নেতৃত্ব ও মানবিক মানসিকতার সংমিশ্রণে ভালুকা উপজেলা ছাত্রদলের বর্তমান সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান হয়ে উঠেছেন একজন অনুকরণীয় তরুণ নেতা। তাঁর নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রম আজ আরও সুসংগঠিত, গতিশীল ও তরুণবান্ধব।রিয়াদ পাঠান শুধুমাত্র একজন রাজনৈতিক কর্মী নন, তিনি একজন শিক্ষিত, সচেতন ও দক্ষ সংগঠক। প্রকৌশল বিদ্যায় স্নাতক হলেও তাঁর মন পড়ে থাকে তরুণদের ভবিষ্যৎ গড়ার কাজে। বিগত কয়েক বছরে ছাত্রদের অধিকার আদায়ে, শিক্ষার মানোন্নয়নে এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান বলেন, “ছাত্র রাজনীতি শুধু ব্যানার নয়, এটি দায়িত্ব, সেবা ও ভবিষ্যত নেতৃত্ব তৈরির এক গুরুত্বপূর্ণ মঞ্চ। ছাত্র রাজনীতি শুধু আন্দোলনের জায়গা নয়, এটি একজন তরুণের চরিত্র, নেতৃত্ব আর দেশপ্রেম। উদ্যমী, দায়িত্ববান ও মানবিক নেতৃত্ব ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম।



























