ভালুকায় কাচিনা ইউনিয়নে ১০ হাজার প্যাকেট ঈদ উপহার দিলেন হাজী রফিক
-
Reporter Name - Update Time : ০৯:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- ১৩১ Time View

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ১নম্বর কাচিনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ হাজার হত দরিদ্র ও নি¤œ আয়ের নারী পুরুষের মাঝে নিজেস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাদ্যক্ষ হাজী রফিকুল ইসলাম। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১লক্ষ নি¤œ আয়ের ও হতদরিদ্রদের মাঝে এঈদ সামগ্রী বিতরণ করবেন। ঈদ সামগ্রী একটি ব্যাগে ছিল ১টি শাড়ী , ১কেজি আতব চাউল, ২ প্যাকেট সেমাই ও ১ টি গোসলের সাবান। তিনি এলাকার এক যুগের ও বেশী সময় ধরে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা- ঘাট,স্কুল কলেজ, মাদ্রাসা ও মসজিদসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের ধমীয় প্রতিষ্ঠান নিজেস্ব অর্থায়নে তৈরী করা এবং অসচ্ছল পরিবারের পাশে ধারানো ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার খরচ জুগিয়ে এলাকায় দানবীর হিসেবে পরিচিত লাভ করেছেন ।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাদ্যক্ষ হাজী রফিকুল ইসলাম জানান,আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই । মানুষের যাকে কষ্ট না হয় সেজন্য প্রতিটি ওয়ার্ডে গিয়ে আমি ঈদ সামগ্রী পৌছে দিয়ে আসছি। ভালুকা উপজেলার ১নম্বর উথুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজেস্ব অর্থায়নে সোমবার ও মঙ্গল সারাদিন ঈদ সামগ্রী বিতরণ করি পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের প্রতিটি গ্রামে ঈদ সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ।




















