Hi

ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার মানুষের ইফতারির আয়োজন

  • Reporter Name
  • Update Time : ০৯:০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • ১৫২ Time View

 মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ– ময়মনসিংহের ভালুকায় আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার মানুষকে ইফতার খাওয়ানো হয়েছে। আল খায়ের ফাউন্ডেশনের চিফ অ্যাডভাইজার ও ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোশায়েদ রহমান মুনের ৪২ তম জন্মদিন পালন উপলক্ষে আল খায়ের ফাউন্ডেশন ও ডাঃ মোশায়েদ রহমান মুনের যৌথ উদ্যোগে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ২৫ মার্চ সোমবার উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও এলাকায় ডাঃ মোশায়েদ রহমান মুনের বাংলো বাড়িতে ওই দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।   ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, আল খায়ের ফাউন্ডেশনের চিফ অ্যাডভাইজার ও ভাইস প্রেসিডেন্ট ডাঃ মুশায়েদ রহমান মুন, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজিব, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান হারুনুর রশীদ, ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নূরে আলম জিকু সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। জন্মদিনে এমন ব্যতিক্রমী আয়োজন সম্পর্কে ডাঃ মোশায়েদ রহমান মুন বলেন, ৩ হাজার মানুষকে সাথে নিয়ে ইফতার করে জন্মদিন পালন করা সত্তি অনেক বড় পাওয়া। ধন্যবাদ জানাই আল খায়ের ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজিবকে। আমার জন্মদিনে তাদের এই আয়োজনের কথা সারা জীবন মনে রাখার মত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় ১০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ

ভালুকায় আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার মানুষের ইফতারির আয়োজন

Update Time : ০৯:০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪