Hi

ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে প্রতিবন্ধী,মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে অনুদান

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • ১৬৪ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি ::

খাগড়াছড়িতে মেধাবী গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। রবিবার (১১ জুন ২০২৩) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমদ এর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সরাফত হোসেন ও খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জসিম উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এতে খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ, দ্বাদশ ও স্নাতক পর্যায়ের ২৫৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩৫০০ টাকা করে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত মোট ৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ করা হয়। এছাড়াও খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী হোস্টেল পরিচালনার জন্য ১০ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ

খাগড়াছড়িতে প্রতিবন্ধী,মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে অনুদান

Update Time : ০৫:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩