উপজেলা প্রেসক্লাব ভালুকা এর নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৮:২৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- ১৮৪ Time View

ভালুক (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের উপজেলা প্রেসক্লাব ভালুকা এর নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্য অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন এম.এ. রশিদ।
শপথ বাক্য অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় ক্লাবের আহŸায়ক শাহ্ মো: আলী আজগর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন এম.এ রশিদ। অন্যন্যের মাঝে বক্তব্য রাখেন, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী, এপেক্স ক্লাব অব ভালুকা এর ফাউন্ডার সভাপতি ও ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকছেদুর রহমান মামুন, সিনিয়ন সভাপতি সাইদুল রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম , বিশিষ্ঠ ব্যবসায়ী ইব্রাহিম ও সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ্য।
শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দ্বায়িত্ব হস্তান্ত করেন ক্লাবের আহŸায়ক ও নির্বাচন কমিশন শাহ্ মো: আলী আজগর।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব ভালুকা এর নব নির্বাচিত সভাপতি শাহ্ মো: আকরাম হোসেন, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: মুশিদুল আলম, সহ-সাধারণ সম্পাদক আবু তায়েব, দপ্তর সম্পাদক মোকছেদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকছেদুর রহমান মামুন সহ ক্লাব সদস্যগন
















