ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
-
Reporter Name - Update Time : ০৫:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- ২ Time View

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ- ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ ও আহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বৃষ্টি উপেক্ষা করে শহীদ সাইফুল চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর-তারাকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম সিরাজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সেলিন পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, যুবদল নেতা সানোয়ার হোসেন খান, উত্তর জেলা বিএনপি’র যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন, এ.কে.এম আরিফুল হক, উমর ফারুক, ছাত্রদল নেতা আলামিন, শহিদ পরিবারের সদস্য হাফিজুল ইসলাম বাংলাদেশ জামাতের ফুলপুর উপজেলার আমির জাকির মাষ্টার, খেলাফত মজলিসের উপজেলা নেতা আজাহারুল ইসলাম ও বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী সহ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা মিলনায়তন হল রুমে শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও সাধনা ত্রিপুরা, এসিল্যান্ড শফিকুল ইসলাম, ওসি ফিরোজ হোসেন সহ আলোচনা সভার অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনীতি নেতাকর্মী, ছাত্র প্রতিনিধি, এনসিপির প্রতিনিধি, জুলাই আহত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের আদর্শ ধারণের আহ্বান জানান। পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”-২০২৬ উদযাপন উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
















