Hi

ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ২৩২ Time View

ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৩ নং কুশমাইল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি ও বর্তমান ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আলমাছ আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী কুশমাইল ইউনিয়নের মেম্বার ও সাধারণ মানুষ মানববন্ধন করেন । গত রবিবার ( ৪ জুন) রাত সাড়ে নয়টার দিকে বদর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বর্তমান চেয়ারম্যানের ডাকে এক শালিশ দরবার শুরু হয়। শালিশ দরবারের সময় কথা কাটাকাটি হওয়ার মধ্যে চেয়ারম্যান এর কাছের লোক রফিকুল, বিল্লাল ও কারিমুল গংদের অতর্কিত হামলার শিকার হন আলমাছ আলী মেম্বার।
জানা যায় আগে থেকেই চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে একাধিক বার বিভিন্ন কাজ ও ভাগ বন্টন নিয়ে শালিশ দরবার হয়। এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন এবং উপজেলা নির্বাহী অফিসার তার মিমাংসা করে দেন।
আহত আলমাছ আলীর ডাক চিৎকারে আশে পাশের লোকজন চলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখান থেকে আহত আলমাছ আলীকে স্হানীয় লোকজন ও স্বাক্ষীগণের সহযোগিতায় অটোরিকশা দিয়ে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। এই বিষয়ে ফুলবাড়িয়া থানায় অভিযোগ করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : ১২:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩