Hi

ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক হোটেলে পুলিশের হানা, ৩১ তরুণ-তরুণী আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১১৯ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ নারীসহ ৩১ জনকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নগরীর আমির হোটেল, খান হোটেল, আশা হোটেল, খাজা হোটেল, হাফেজিয়া হোটেল, রূপমহল, শরীফ ও মর্ডান হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওইদিন রাতে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নগরীর বিভিন্ন রিসোর্ট যেমন সিলভার ক্যাসেল এবং চরপাড়া ও বাইপাস এলাকার বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে, এমন অনেক অভিযোগ আছে।

এ ব্যাপারে এসব হোটেল ও রিসোর্টের মালিকদের সতর্ক করা হচ্ছে। তারপরও যদি এসব কার্যকলাপ চলে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটকদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আবাসিক হোটেলে পুলিশের হানা, ৩১ তরুণ-তরুণী আটক

Update Time : ০৭:৩৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪