সন্ত্রাস চাঁদাবাজ মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে চাই ইয়াছিন আহমেদ সুমন সিকদার
-
Reporter Name - Update Time : ০২:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- ১৬০ Time View

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: দেশ শৈরাচার মুক্ত হয়েছে, আমরা তাই পুনরায় স্বাধীনতার স্বাধ অনুভব করছি।সমাজ সেবক ও একজন সফল ব্যবসায়ী ও জিয়ার আদর্শে গড়া একজন সফল রাজনৈতিক বিদ রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়নের মাটি থেকে বেড়ে ওঠা ও কায়েত পাড়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক ইয়াছিন আহমেদ সুমন সিকদার সাংবাদিকদের কে বলেন রূপগঞ্জ থেকে মাদক সন্ত্রাস চাদাবাজ মুক্ত রূপগঞ্জ গড়েতুলতে চাই। ইয়াছিন আহমেদ সুমন সিকদার আরো বলেন সমাজের মানুষের মধ্যে শান্তি সম্প্রতি ও সৌহার্দ পূর্ন সম্পর্ক বজায় রাখার আহ্বান জানাই।আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা সকলে মিলে যে যুদ্ধ করেছি তা আজ স্বাধীনতায় রূপ নিয়েছে। এরই সুযোগে আওয়ামীলীগের একদল সুবিধাবাদী গোষ্টী মানুষের জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করছে। এর থেকে সমাজকে রক্ষা করার জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা সমাজের সকল মানুষ একটা পরিবারের মতো অন্যের সুবিধা অসুবিধায় আরেকজন তার পাশে দাঁড়াবো এটাকে সামাজিকতা বলে। সমাজের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও আদর্শিক সমাজ গঠন করব, যাতে থাকবে না কোন মারামারি হানাহানি কোন ভেদাভেদ। হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই। বক্তব্যে তিনি শহীদ ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দেশ বিনির্মাণে এখনো যে ছাত্ররা কাজ করে যাচ্ছে তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সামাজিক নিরাপত্তা রক্ষায় সঠিক নেতৃত্ব ও সুশৃংখলা ফিরিয়ে আনতে একমত পোষণ করেন করেন।
















