Hi

ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শীতার্ত ১ হাজার নাগরিকের মাঝে কম্বল বিতরণ করেছেন মসিক মেয়র টিটু

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • ২৫১ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
আজ সোমবার (৩০ জানুয়ারী ২০২৩) তারিখ বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ৩, ৫, ৭ এবং ১০ নং ওয়ার্ডের অসহায় শীতার্ত ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র বলেন, সুখে দুঃখে আমরা আপনাদের সাথে আছি। করোনার সময় মানবিক সহায়তা নিয়ে অসহায় নাগরিকদের পাশে আমরা ছিলাম। এছাড়া বয়স্ক ৫০০০ নাগরিককে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বয়স্কভাতার কার্ড বিতরণ করা হয়েছে। বন্যা, অগ্নিকাণ্ড সকল দুর্যোগে আপনাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি। আমাদের সকল প্রচেষ্টা নাগরিকদের ভালো রাখার জন্যই।

বিতরণকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, কাউন্সিলর মো: শরিফুর রহমান, মো: নিয়াজ মোর্শেদ, মোঃ ফারুক হাসান, তাজুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, শাম্মী আক্তার মিতু, হামিদা পারভীন ও রোকসানা শিরীন সহ অন্যান্যর উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শীতার্ত ১ হাজার নাগরিকের মাঝে কম্বল বিতরণ করেছেন মসিক মেয়র টিটু

Update Time : ০৫:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩