শহীদ রাকিবুল ইসলাম রিতু সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ
-
Reporter Name - Update Time : ০১:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- ১৫৭ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
সেই প্রত্যুষের সূর্যোদয় গিয়েছিলো
সহস্র যুগের কালো অন্ধকারে ঢেকে,
কোটি কোটি চন্দ্রভুক অমাবস্যা তাকে গ্রাস করেছিলো,
রাত্রির চেয়েও অন্ধকার ছিলো সেই অভিশপ্ত দিন।
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন শহীদ রাকিবুল ইসলাম রিতু সংসদ পরিবার।
জানা গেছে, শহীদ রাকিবুল ইসলাম রিতু সংসদের উদ্যোগে আজ সোমবার (১৫ আগস্ট ২০২২) তারিখ বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বয়রা বটতলা বাজারের স্কুল প্রাঙ্গণে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু উপস্থিত থাকার কথা থাকলেও সারা শহর জোড়ে প্রোগ্রাম বেশী থাকায় উপস্থিত হতে পারেননি। তবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এহতেশামুল আলম।
প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল উপস্থিত থাকার কথা থাকলেও শারিরীক অসুস্থ ও সারা শহর জোড়ে প্রোগ্রাম বেশী থাকায় উপস্থিত হতে পারেননি। বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এ শোক দিবস উপলক্ষে বাঙালী জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তাঁর পরিবারের লোকজনকে নৃশংস হত্যায় শহীদ করে ছিল একদল খুনি। আলোচনায় খুনিদের শাস্তির জন্য আইনের আওতায় এনে বিচারের ও বয়রা বটতলার শহীদ রাকিবুল ইসলাম রিতু হত্যার খুনিদের বিচারের দাবী জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন, কিন্ত জাতির পিতা আজ আমাদের মাঝে নেই কিন্ত উনি সোনার বাংলা রেখে গেছেন, তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষ করে উপস্থিত নেতাকর্মীগণ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তাঁর পরিবারের লোকজনকে জান্নাতুল ফেরদৌস দান করেন বলে দোয়া করেন। সেই সাথে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়। পরিশেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

















