রূপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৯:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- ১৭৪ Time View

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাড়িয়া-ছনি কাচারবাড়ি দেড়শো ফুট রাস্তার পাশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুর হাসান বাবুল মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাফুজুর রহমান হুমাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দীন বাচ্চু,রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুর হাসান বাবুল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোশারফ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুন নবী ভূইয়া,সদর ইউনিয়নের যুপ্ন সম্পাদক ফারুক খন্দকার সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।












