Hi

ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যায় জড়িত ৫ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ১৭৭ Time View

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জে দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিক্সাটি।

পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ২৩ নভেম্বর শনিবার বিকালে অটোরিক্সা নিয়ে নিজ বাড়ী গাজীপুরের পূবাইল কাজীপাড়া থেকে বের হয় চালক বাবুল মিয়া। এরপর আর বাড়িতে ফিরেনি। বহু খোজাখুজির পর তাকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে পূবাইল থানায় সাধারণ ডায়েরী করেন।

এদিকে ২৪ নভেম্বর রবিবার বেলা ১০ টার দিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দাউপুর থেকে শুক্কুর মিয়া, আহাদ মোল্লা, হাবিবুর ও সোহানকে গ্রেপ্তার করা হয়।পরে তাদের স্বীকারোক্তি মতে নরসিংদী থেকে অটোরিক্সাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিক্সা চালক বাবুলকে তার অটোরিক্সা ছিনতাই করতে গিয়ে গলায় লোহার চেইন পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছে বলে এসআই আরো জানান। পরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যায় জড়িত ৫ জন গ্রেপ্তার

Update Time : ০৩:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪