শিরোনামঃ
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু
-
Reporter Name - Update Time : ১১:১৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- ২৩৮ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ বুধবার (১২ অক্টোবর ২০২২) তারিখ বেলা সাড়ে ১১ টায় সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা), মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল হক সহ জেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
খেলা
জনপ্রিয়





















