ময়মনসিংহে ‘জাতীয় দৈনিক ভোরের চেতনা’ পত্রিকার ২৬তম বর্ষপূতি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০৩:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- ১২৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সদরে আনন্দঘন পরিবেশে ‘জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূতি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ নভেম্বর (বুধবার) বেলা ৪টায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়েছে।
ভোরের চেতনা পত্রিকাটির ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক, শিবলী সাদিক খাঁনের সঞ্চালনায় পবিত্র কুরআন হতে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন , অনুষ্ঠানটির উদ্ভোধক ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি, এ.কে.এম. ফখরুল আলম (বাপ্পী চৌধুরী)। প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা প্রশাসকের পক্ষে অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা) আইসিটি ও মানব সম্পদ উন্নয়ন অধিদপ্তরের মাহফুজুল আলম মাসুম।
পৃষ্ঠপোষকতায় ছিলেন, আসপাডা উন্নয়ন ফান্ডেশনের নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা, লায়ন আলহাজ্ব এম.এ. রশীদ। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর মডেল থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মনির চৌধুরী, দৈনিক উর্মি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সদস্য সুধাংশ বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।
গো

















