ভালুকায় জাতীয় শোক দিবস পালন
-
Reporter Name - Update Time : ১২:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- ১৭৭ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-
ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৫ আগষ্ট সোমবার যথাযোগ্য মর্যাদায় ও বিস্তাতির কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে ভালুকা বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মেয়র একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী,আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তুফা প্রমুখ্য।
আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তাছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূজির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।




















