Hi

ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় আর্কিটেক্ট এম এ হোসাইন কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও বিনামূল্যে বই বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৯:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View

মোঃ আকাশ আহমেদ,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে অবস্থিত ‘আর্কিটেক্ট এম এ হোসাইন কলেজ’-এর নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে ক্লাসের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পঠিত সব বিষয়ের প্রয়োজনীয় পাঠ্যবই তুলে দেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও স্থপতি মো. আলী হোসাইন।

​অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে তাদের নিয়মিত পাঠাভ্যাস, কঠোর শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানানো হয়।

​প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পুরো সেশনের পাঠ্যবই তুলে দেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অভিভাবকরা। তারা জানান, শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যবই হাতে পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও মনোযোগ বহুগুণ বৃদ্ধি পাবে।

​এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কেবল গুণগত ও মানসম্মত শিক্ষাই নয়, বরং তাদের আধুনিক ও যুগোপযোগী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কলেজটি শুরু থেকেই বিভিন্ন সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় আর্কিটেক্ট এম এ হোসাইন কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও বিনামূল্যে বই বিতরণ

Update Time : ০৯:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬