ফুলবাড়িয়ায় চাচি নিজ হাতে খুন করলো ভাতিজাকে
-
Reporter Name - Update Time : ০১:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- ১৭০ Time View

মোঃশফিকুল ইসলাম (ময়মনসিংহ) ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নে বরুকা মধ্য নয়নবাড়ি গ্রামে মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১ টার দিকে নিষ্ঠুর পাষন্ড চাচির শরিফা খাতুন নিজ হাতে ভাতিজা আব্দুল্লাহ আল নাফিস (৬) কে খুন করেছে।
নাফিসকে শাপল দিয়ে মুখে মাথায় চোখে উপর্যুপরী আঘাত করলে তাকে মুমূর্ষু অবস্থায় মমেক হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাত ১২.৩০ মিনিটে তার মৃত্যু হয়।
একই স্থানে জিহাদকেও(১১) নামের শিশুকে শাপল দিয়ে মাথা ও শরীরে নিষ্ঠুর ভাবে উপর্যুপরী আঘাত করে ক্ষতবিক্ষত করে চাচি শরিফা আক্তার। জিহাদ মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চাচি শরিফা আক্তার( ৪০) দেবর সোহাগ ও সোহাগের বউয়ের সাথে ঝঁগড়া বিবাদ লেগেই থাকত। ঘটনার দিন শরিফা পিঠা তৈরি করলে শিশু নাফিস দেখতে গেলে তাকে ঘরের ভিতর আটকে উপর্যুপরি মাথায়- মুখে শাপল দিয়ে আঘাত করে। নিহত শিশু নাফিসের খালাত ভাই জিহাদ (১১) নাফিসকে চাচির ঘরে খোঁজতে গেলে জিহাদকে উপর্যুপরি শাপল দিয়ে আঘাত করে উপরে ফেলে জাহিদের ডান চোখ।
এ ঘটনায় নিষ্ঠুর চাচি শরীফা আক্তার (৪০) কে দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। শরিফা আক্তার নয়নবাড়ি গ্রামের পল্লীবিদ্যুৎ এর ওয়ারিং মিস্ত্রি স্বপন মিয়ার স্ত্রী। দেবর সোহাগ ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ মামলা ও চাচি শরিফা আক্তারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
















