শিরোনামঃ
ফুলপুরে ঐতিহাসিক ৭ই মার্চ – ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০২:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- ১৪৬ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম
ময়মনসিংহের ফুলপুরে ২ মার্চ – বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়,এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে সভার কাজ শুরু হয়, সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিয় রায় কল্লোল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর ও উপজেলার কর্মকর্তা, ফুলপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুকুল, সাংবাদিক এ টি এম রবিউল করিম এসময় উপস্থিত ছিলেন।
Tag :
৭ই মার্চ
জনপ্রিয়

















