Hi

ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তিনদিনের সফরে আগামীকাল ময়মনসিংহ আসছেন

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ১৫৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার আগামীকাল ০৫ অক্টোবর (শনিবার) ময়মনসিংহ আসছেন। বিকালে ঢাকাস্থ বাসভবন হতে ময়মনসিংহের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করে রাত ৮ টায় ময়মনসিংহ নিজ বাসভবনে অবস্থান করবেন।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিনগুলোর কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি। সফরসূচির মধ্যে ০৬ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় ময়মনসিংহ সার্কিট হাউসে বিভাগের সরকারি দপ্তরসমূহের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর বিকাল ৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। একইদিন সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ সার্কিট হাউসে ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যা ৭ টায় বিভাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সমন্বয়কদের সাথে সার্কিট হাউসে মতবিনিময় করবেন।কর্মসূচির অংশ হিসেবে ৭ অক্টোবর সোমবার উপদেষ্টা সকাল ১০টায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর কর্মকর্তাদের সাথে নেপ কার্যালয়ে মতবিনিময়, নেপ মিলনায়তনে সকাল ১০:৩০ মিনিটে নব-যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (নন-ক্যাডার) ওরিয়েন্টেশন প্রোগ্রামে সনদ বিতরণ এবং সকাল ১১টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ময়মনসিংহ বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সফর শেষে ঐদিন রাত ৮ টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ময়মনসিংহ ত্যাগ করবেন উপদেষ্টা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তিনদিনের সফরে আগামীকাল ময়মনসিংহ আসছেন

Update Time : ০৬:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪