Hi

ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ময়মনসিংহে আগমন উপলক্ষে ফুলপুরে বর্ধিত সভা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২০৬ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে ফুলপুরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তিনি বলেন, আগামী ১১ মার্চ ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আসছেন। এ উপলক্ষে তিনি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সভায় উপস্থিত থাকতে আহ্বান জানান। এসময় সকল ভেদাভেদ ভুলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, পৌর মেয়র মিঃ শশধর সেন, ফুলপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার প্রমুখ। এর আগে বিকাল ৪টায় ফুলপুর ছনকান্দা বাজার সংলগ্ন খেলার মাঠে ভাষা সৈনিক এম শামসুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র

প্রধানমন্ত্রীর ময়মনসিংহে আগমন উপলক্ষে ফুলপুরে বর্ধিত সভা

Update Time : ০৮:৫৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩