তারাকান্দায় যথাযোগ্য মর্যাদায় শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০৫:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- ১৫৭ Time View

মোঃ শামীম হোসাইন,, তারাকান্দা প্রতিনিধি।
ময়মনসিংহের তারাকান্দায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে ১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলা চত্তরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দুপরে উপজেলা আ.লীগের ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক কড়ইতলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দিবসটি উপলক্ষ্যে র্যালি দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যেদিয় আলোচনা সভা শুরু হয়। উপজেলা আ. লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ বাবুল মিয়া সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডভোকেট ফজলুল হক,আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম রাজু, এ কে এম আজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন , যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান,
যুগ্ন আহ্বায়ক বিপ্লব চৌধুরী, ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস,ইউপি চেয়ারম্যান বৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,মহিলালীগ সহ স্থানীয় আ.লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী অনুষ্টানে পৌছালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ও অন্যানরা।

















