গফরগাঁওয়ে রান্না এবং বেকিং কর্মশালা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০২:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- ১৫৬ Time View

গফরগাঁও প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনব্যাপী রান্না এবং বেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গফরগাঁও পৌরশহরের সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে “গফরগাঁও নারীর উদ্যোক্তা” গ্রুপের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল ম্যানেজমেন্টের (ভিআইপিএম) সেফ তন্বী শারমিন মারিয়া ও রাদিতুর রহমান এ কর্মশালায় উদ্যোক্তাদের খাবার প্রস্তুত ও পরিবেশে দেখান।
এ প্রশিক্ষণে বেকিং এবং বুকিংয়ের ৪টি আইটেমের উপর মোট ৩০ জন নারী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোমান আহমেদ রাহিদ (প্রিন্সিপাল ভিআইপিএম), সারোয়ার জাহান মুকুল (পরিচালক ভিআইপিএম), আনোয়ারুল কবির মামুন (এডমিন ও সমন্বয়ক গফরগাঁও নারীর উদ্যোক্তা), ইয়াসমিন আক্তার (এডমিন গফরগাঁও নারী উদ্যোক্তা) , এডমিন প্যানেলদের মধ্যে থেকে আরো ছিলেন মুস্তারিজাহান সাথী, সুচি, ঊর্মী, কনা ও নারী উদ্যোক্তারা।


















