এসএসসি ৯৮ ব্যাচ এর উদ্দ্যেগে ভালুকায় ৩হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
-
Reporter Name - Update Time : ০২:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- ২১১ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৮ ব্যাচ এর উদ্দ্যেগে এতিম, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

“কেউ না কেউ তাকিয়ে আছে আপনি আসবেন বলে , আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই” এই শ্লোগানকে সামনে রেখে মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা জামিয়া ইসলামীয়া মাদ্রাসায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এস এস সি ৯৮ ব্যাচ এর সভাপতি আব্দুল্ল্হা আল কাফি খান আসিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শীত বস্ত্র বিতরণ কমিটির আহবায়ক নেওয়াজ শরিফ, সদস্য আসাদ উল্লাহ্ ্ চৌধুরী মাসুদ, নিজাম উদ্দিন, মাজাহারুল ইসলাম আপন, সোহেল রানা, সাংবাদিক শরিফুল ইসলাম, শামছুজ্জামান তারেক, রফিকুল ইসলাম টিটু, মতিউর রহমান নয়ন সহ ৯৮ ব্যাচ এর শিক্ষার্থীরা।
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৮ ব্যাচ এর সভাপতি আব্দুল্ল্হা আল কাফি খান আসিফ জানান, স্কুলের এস এস সি ৯৮ ব্যাচ এর বন্ধুদের উদ্দ্যেগে উপজেলা বিভিন্ন মাদ্রাসার এতিম , অসহায় এবং বিভিন্ন এলাকার হত দরিদ্র, ছিন্নমূল শীতার্তদের মাঝে পর্যায়ক্রমে আমাদের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে ৩০ হাজার শীত বস্ত্র বিতরণ করা হবে।






















