এপেক্স ক্লাব অব ভালুকা’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত, সভাপতি ডাঃঅপু, সাধারন সম্পাদক আলম
-
Reporter Name - Update Time : ০১:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- ২২২ Time View

ভালুকা প্রতিনিধি: আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ভালুকা’র ২০২৪ – ২০২৫ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর)সকাল ১১টায়,ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃসাইদুর রহমানের সভাপতিত্বে ডক্টস্ ক্যাফে ভালুকাতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর জাতীয় ভাইস প্রেসিডেন্ট- এপেক্সিয়ান মনিরুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ গর্ভনর এপেক্সিয়ান মোশারফ হোসেন মিশু,জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক এপেক্সিয়ান মেহেদী আহাম্মেদ, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান এএফ এম এনামুল হক মামুন,উপজেলা প্রেসক্লাব ভালুকা এর সভাপতি শাহ্ মো: আকরাম হোসেন, জেলা গভর্নর -১ এপেক্সিয়ান সাইফুল ইসলাম, জেলা-১ সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মোঃমোকছেদুর রহমান মামুন,এপেক্স ক্লাব অব ভৈরব সভাপতি এপেক্সিয়ান আব্দুর রউফ সরকার , এপেক্স ক্লাব অফ নরসিংদী গ্রীন ইউসি’র ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান শাহারিয়ার সাকির প্রমুখ।এজিএম ন্যাশনাল অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক জেলা গর্ভনর-১ এপেক্সিয়ান সাইফুর রহমান। এছাড়াও আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ান বৃন্দ।
এজিএম অনুষ্ঠানে ক্লাবের ১১ জন বোর্ড সদস্যের রিপোর্ট এবং আগামী বর্ষের বাজেট উপস্থাপন করা হয় যা ক্লাব মেম্বারদের ভোটে পাশ হয়। উক্ত এজিএম এ ২০২৫ বর্ষের জন্য ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়।প্রধান নিবার্চন কমিশনার এপেক্সিয়ান এ আর এম শামছুর রহমান ,সহ-নিবার্চন কমিশনার এপেক্সিয়ান আফম আফজাল হাসান,সহ-নিবার্চন কমিশনার এপেক্সিয়ান আসাদুজ্জামান সুমন দায়িত্ব পালন করেন।
নির্বাচনে ২০২৫ সালের জন্য এপেক্সিয়ান ডাঃ মোঃ রেজাউল করিম অপুকে সভাপতি এবং এপেক্সিয়ান মো: মুশিদুল আলমকে সাধারণ সম্পাদক ও ডিএনই করা হয়। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান সাইদুল ইসলাম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান রফিকুল ইসলাম রিটন, আই পিপি এন্ড এক্সপানশন ডিরেক্টর এপেক্সিয়ান সাইদুর রহমান, কোষাদক্ষ এপেক্সিয়ান মোহাম্মদ শরিফুল ইসলাম, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান সাদিমুল হক বাবু, মোম্বার এন্ড এটেনডেন্স ডিরেক্টর মো:মোর্শেদ মিয়া, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান মো: শামীম আল মামুন , পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর লুৎফর রহমান, সার্জেন্ট এন্ট আর্মস এপেক্সিয়ান আব্দুর রউফ রিয়াদ আমান।

















