শিরোনামঃ
রূপগঞ্জে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য ও ধোয়া বন্ধের দাবিতে মানববন্ধন
-
Reporter Name - Update Time : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- ২২৪ Time View

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনিক কম্পোজিট নামক একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য, ধোয়া ও কারখানার দূষিত পানি ফেলে সরকারি খাল দখল করে জলাবদ্ধতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ।
বুধবার বেলা সাড়ে ১১ টারদিকে উপজেলার ঢাকা সিলেট – মহাসড়কের বলাইখা এলাকায় শতাধিক ভুক্তভোগী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ।
মানববন্ধন বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনিক কম্পোজিট কারখানা কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে কারখানার বিষাক্ত বর্জ্য, ধোয়া ও কারখানার দুষিত পানি সরকারী খাল ফেলায় আউখাবোসহ আশেপাশের ৫ গ্রামের বিভিন্ন বয়সের প্রায় কয়েকশ মানুষ শ্বাস কষ্ট, হাঁপানিসহ বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হয়েছে ।
এসমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে তারা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
Tag :
রূপগঞ্জ
জনপ্রিয়
















