রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র
-
Reporter Name - Update Time : ০৭:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- ৩ Time View

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নে চলমান জারুল খাল পুনঃখনন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়িত খাল খনন/পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আজ ওই এলাকা পরিদর্শনে যান প্রশাসনিক টিম ও রাজনৈতিক প্রতিনিধি দল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাদিয়া ইসলাম সীমা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাল পুনঃখনন কাজের বর্তমান অগ্রগতি,কাজের গুণগত মান এবং পানি প্রবাহ স্বাভাবিক করার লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলো ঘুরে দেখা হয়।এ সময় প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য,ইতিপূর্বে রাতের বেলায় টর্চ জ্বালিয়ে এ কর্মসূচীর উদ্ভোধন করেছিলেন বিরোধী দলীয় এমপি মুফতি মুহম্মদউল্লাহ্ যা সর্বস্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।যা রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছিল বিএনপি।














