Hi

ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ১৮৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ময়মনসিংহ সদর উপজেলা স্টিয়ারিং কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর সি কে ঘোষ রোড এলাকার সারিন্দা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সভায় ময়মনসিংহ সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাফিসা খাতুনের সভাপতিত্বে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্রা কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক এর পরিচালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নাগরিক সমাজ ও নারী নেত্রীগন উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় কর্মপরিকল্পনার মূল বিষয় প্রতিরোধ, অংশগ্রহণ, সুরক্ষা ও পূর্ণবাসন বিষয়সমূহের আলোকে স্থানীয় স্টিয়ারিং কমিটির পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ ও কর্মক্ষেত্রে নারীর অনুকূল পরিবেশ নিশ্চিত করার জন্য এডভোকেসী কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও স্থানীয় পর্যায়ে নারীদের ওপর সংঘাত ও সহিংসতার প্রভাব মোকাবেলায় করণীয় এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় ব্যাপক সংখ্যক নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিশদভাবে আলোচনা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

ময়মনসিংহে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা

Update Time : ০৯:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪