ভালুকার শিলাসীপাড়া বাজারে লোক সমাগম বাড়াতে রশিটান খেলা
-
Reporter Name - Update Time : ০৫:৫৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- ১৫৭ Time View

মোঃ আকাশ আহমেদ, ভ্রাম্যমান প্রতিনিধি:-
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের শিলাসীপাড়া বাজারে লোক সমাগম বাড়াতে বাজার কমিটির উদ্যোগে রশিটান খেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে ওই খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বরাইদ দলকে পরাজিত করে পাশ্ববর্তী ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের লালপুর কৈতরবাড়ি দল জয় লাভ করে। বিজয়ী দলকে একটি খাসি এবং রানার আপ দলকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি প্রদান করা হয়। খেলায় প্রতি দলে ৭জন করে খেলোয়াড় খেলেছে।
এর আগে শিলাসীপাড়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা শিক্ষানুরাগী আকতার হোসেন সরকার। আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকার এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কৃষকলীগের সাবেক সভাপতি হাজী আব্দুর রহমান, সাবেক যুবলীগ নেতা মনোয়ার হোসেন রবিন,মোক্ষপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ কালুন, মহিলা ইউপি মেম্বার সালমা আক্তার, আমান উল্লাহ আমান, মোহাম্মদ আলী হাজারী ও ওয়ালিউল্লাহ পাঠান প্রমুখ।খেলাটি পরিচালনা করেন বাজার কমিটির সভাপতি লোকমান হেকিম খান ও সাধারণ সম্পাদক লোকমান মুন্সি। এ ছাড়া খেলায় সার্বিক সহযোগিতা করেছেন শিক্ষানুরাগী আক্তার হোসেন সরকার।আক্তার হোসেন সরকার বলেন, এলাকার লোকজন শিলাসী পাড়ায় নতুন বাজার গড়ে তোলেছে। বাজারে লোক সমাগম বাড়ানোর লক্ষেই কমিটির এই ব্যতিক্রম ধরনের উদ্যোগ রশিটান খেলা। এই খেলায় এলাকার লোকজন ছাড়াও ত্রিশাল, ভালুকা ও ফুলবাড়ীয়া এলাকার লোকজন অংশ নিয়েছে। প্রতিটি খেলায় ব্যাপক লোক সমাগম হয়েছে। খেলার কারণে বাজারের পরিচিতি এবং লোক সমাগম বেড়েছে।প্রতিবছরই ব্যতিক্রম ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাজার জমজমাট রাখতে প্রদক্ষেপ নিবে এই বাজার কমিটি।

















