Hi

ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১৯৬ Time View

ভালুকা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গুচ্ছগ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, মোঃ মজিবুর রহমান মজু, মোঃ সারোয়ার জাহান এমরান, মোঃ রুহুল আমীন, খালেদা নার্গিস, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির গৃহীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০১:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫