ভালুকায় সড়ক দুর্ঘনায় নিহত-১, আহত-১০
-
Reporter Name - Update Time : ০৪:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- ১৯৪ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় তানজিয়া পরিবহনের হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহন ও তানজিয়া পরিবহন যাত্রী বহনের পর আগে যাওয়ার প্রতিযোগিতা শুরু করে। এক পর্যায়ে ভালুকার মহেরাবাড়ী জিনজিরা মাজার এলাকায় এনা পরিবহনের বাসটি তানজিয়া পরিবহনের বাসে ধাক্কা দিলে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই হেলপার পালাশের মৃত্যু হয়। অন্য আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। নিহত পলাশ মুক্তাগাছা এলাকার কালিচন্দ্র দাসের ছেলে।
আসসালামু আলাইকুম, সম্মানিত উপজেলা প্রেস ক্লাব ভালুকা এর সকল কার্যকরি কমিটি ও সকল সদস্যদের জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা প্রেসক্লাব ভালুকা‘র ঈদ পূর্ণমিলনী ও এক দিনের সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষন এর আয়োজন করার জন্য সকলের মতামত কামনা করছি।
























