ধোবাউড়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৩:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- ১২৪ Time View

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ ময়মনসিংহের ধোবাউড়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুই ধাপে সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে সরকারী কর্মকর্তাদের নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা হয়েছে। বিকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন এর সভাপতিত্বে তথ্য অধিকার বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তথ্য কমিশনের সহকারী পরিচালক (হিসাব ও বাজেট) শাহাদাৎ হোসেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন,সহকারী কমিশনার(ভূমি) শাহ মোঃ জুবায়ের,ওসি(তদন্ত) রুবেল মিয়া,ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,হারুন অর রশিদ, মেজবাহ উদ্দিন সরকার মামুন চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন,প্রমূখ।














