Hi

ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক জনতার বার্তা সংবাদ প্রকাশের পর ময়মনসিংহে অবৈধ সিসা কারখানায় অভিযান: ২ লক্ষ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
  • ১৫২ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, আজ সোমবার (১৭ এপ্রিল ২০২৩) তারিখ বেলা সাড়ে ১২ টায় ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে নগরীর চায়না মোড়ে মন্ডল ব্যাটারী হাউজ নামে একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ময়মনসিংহ নগরীর চায়না মোড় ব্রিজের পাশে কোন প্রকার নিয়ম নীতি তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হচ্ছে সিসা। এতে মারাত্মক স্বাস্থ্যজীবীতে আশেপাশের পরিবেশ।

বিষাক্ত এসিডসহ ব্যাটারির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ফসলি জমিতে, উন্মুক্ত খালি জায়গায় এবং ব্রিজের নিচে খালি পানিতে। ফলে দূষিত হচ্ছে নদী ও খাল বিলের পানি। এসব বর্জ্য আবাদি জমিতে ফেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমির পরিবেশ। যা সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এর পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এর নেতৃত্বে নগরীর চায়না মোড় এলাকায় অবৈধভাবে পরিচালিত মন্ডল ব্যাটারী হাউজ নামক ব্যাটারী গলানোর কার্যক্রম পরিচালনাকারী কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।

এ ছাড়াও কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, বিদ্যুতের মিটার ও সার্ভিস তার জব্দ করে বিদ্যুৎ বিভাগের জিম্মায় দেয়া হয়। এসময় ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এইচ. এম. ইবনে মিজান, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় র‌্যাব-১৪ এবং ময়মনসিংহ জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা প্রদান করে সহায়তা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

দৈনিক জনতার বার্তা সংবাদ প্রকাশের পর ময়মনসিংহে অবৈধ সিসা কারখানায় অভিযান: ২ লক্ষ টাকা জরিমানা

Update Time : ০৩:৩৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩