কেন্দুয়া প্রেসক্লাবের মোঃ দেলোয়ার হোসেন ভূঞা দুলালের শুভেচ্ছা বিনিময়
-
Reporter Name - Update Time : ১১:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- ১৯৪ Time View

আতিক – কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ- মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন। মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ভূঞা দুলাল । গত সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে কার্যালয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় ১৬ ডিসেম্বর বাঙালির মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংবাদিক ও কেন্দুয়া প্রেসক্লাবের রাজনৈতিক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন । এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক , সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, অর্থ সম্পাদক মতিউর রহমান, সম্মানিত সদস্য মোঃ হারেছ উদ্দিন ফকির, দফতর সম্পাদক কিশোর কুমার শর্মা পাঠাগার সম্পাদক মোঃ আব্দুল্লাহসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

















