নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু
-
Reporter Name - Update Time : ০৬:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- ১৭৯ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুকে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।১৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ এর প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ রেবেকা সুলতানার স্বাক্ষরিত পত্রে নিয়োগ দেওয়া হয়।
অধ্যক্ষ পদে নিয়োগের আগে প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত সেপ্টেম্বরে প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) গেলে অধ্যক্ষ পদটি শূন্য হয়।জানা গেছে, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু ১৯৬৮ সালের ১৮ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। পিতা : অধ্যাপক সিরাজুল ইসলাম, মাতা : তাহেরা ইসলাম। শিক্ষাজীবন : মাধ্যমিক ১৯৮৪, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ১৯৮৬, নবাবগঞ্জ সরকারি কলেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান ও ১৯৯৪ সালে স্নাতকোত্তর, ১৯৯৯ সালে এম.ফিল এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন। শিক্ষকতায় অবদানের জন্য তিনি ২০০৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে স্বর্ণপদক লাভ করেন। উল্লেখযোগ্য গ্রন্থ : নবাবগঞ্জ জেলার ইতিকথা (১৯৯০), বরেন্দ্র অঞ্চলের প্রাচীন কীর্তি (১৯৯৪), চাঁপাইনবাবগঞ্জ : ইতিহাস ও ঐতিহ্য (১৯৯৫), চাঁপাইনবাবগঞ্জের লোকসংস্কৃতি পরিচিত (১৯৯৯), প্রমিত বাংলা ব্যাকরণ ও রচনা (১৯৯৯), বরেন্দ্র অঞ্চলের লোকসংগীত : আলকাপ (২০০৩), আদিবাসী লোকজীবন (২০০৭), গৌড় থেকে চাঁপাই (২০০৭) পুরস্কার : পাবলিক লাইব্রেরি সাহিত্য পুরস্কার (১৯৮৯), বাংলাদেশ কবিতা ক্লাব সাহিত্য পুরস্কার (২০০০), বাংলাদেশ-ভারত মৈত্রী সাহিত্য পুরস্কার (২০০০), রমেন ঘোষ স্মৃতি সম্মান (২০০২), এবং জাতীয় সাহিত্য পরিষদ পুরস্কার (২০০৬), ন্যাশনাল সার্টিফিকেট, বাংলাদেশ স্কাউটস (২০০৭) লাভ। বর্তমানে তিনি ফোকলোর গবেষক।












