ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাদিক টাকার অবৈধ ৪০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস।
-
Reporter Name - Update Time : ০২:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- ১৯২ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ : ময়মনসিংহের ধোবাউড়া সদর এলাকা সাতারখালী ও সুতিয়া নদীতে অভিযান চালিয়ে ২ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী মাছ ধরার জাল আটক করে তা পুড়িয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে১১ই সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের এলাকায় সাতারখালী ও সুতিয়া নদীতে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইনে দুইজনকে ৪০০ শত টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। মৎস্য কর্মকর্তা দৌওলত উল্লাহ মোরাদ জানান, অবৈধ চায়না বাইর জাল এর কারনে দেশীয় মাছ বংশ বৃদ্ধিতে বাধা গ্রস্থ হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমীন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন অবৈধ জাল ব্যবহার কারিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যহত থাকবে।



















