শিরোনামঃ
ভালুকায় সিএনজিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
-
Reporter Name - Update Time : ১২:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- ২০১ Time View

জিএম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সিএনজিচাপায় মো. ফাহাদ (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার কাচিন ইউনিয়নের এম ইউ দাখিল মাদরাসা কাছে সিডস্টোর-সখিপুর সড়কে ওই দুঘটনাটি ঘটে। নিহত ফাহাদ উপজেলার আওলাতলী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার বাটাজোর এলাকা থেকে মোটরসাইকেলে করে সিডস্টোরের দিকে আসছিলেন মো. ফাহাদ। এসময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
Tag :
সড়গ দুর্ঘটনা
জনপ্রিয়




















