ফুলপুর থানা পুলিশের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- ২০৬ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে সোমবার রাতে ফুলপুর থানা পুলিশের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ রেবেকা শারমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুব রহমান ( হাবিব), ফুলপুর-তারাকান্দা সার্কেল এএসপি দীপক চন্দ্র মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সোহেল, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান, ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধন সেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, ফুলপুর থানার তদন্ত অফিসার বন্দের আলী, গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)এর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান আনিছ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, থানার সকল অফিসার সহ ফুলপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।






















