শিরোনামঃ
ফুলবাড়ীয়ায় রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৯:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- ২ Time View

স্টাফ রিপোর্টারঃ-
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গণে এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মাহফুজ আল নূর ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক ও রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: ছাইফুল ইসলাম বাদল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়টির অভিভাবক সদস্য মো: নজরুল ইসলাম এবং সাধারণ শিক্ষক সদস্য এ.বি.এম আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে এডহক কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Tag :
ফুলবাড়িয়া













