Hi

ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মল্লিকবাড়ীর ১৪টি পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান: আর্থিক অনুদান প্রদান ও মন্দির টাইলস করার প্রতিশ্রুতি

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ০ Time View

​ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের আবহ ছড়িয়ে দিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ মঞ্জুরুল হক পাঠান।
​সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী সফরকালে তিনি মল্লিকবাড়ী ইউনিয়নের মোট ১৪টি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি প্রতিটি মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপনের পরিবেশ বিষয়ে নিবিড় খোঁজখবর নেন।
​পূজার আমেজ ও আনন্দকে সাধারণ মানুষের মাঝে আরও ছড়িয়ে দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল হক পাঠান নিজ উদ্যোগে ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় সুবিধা নিশ্চিতকরণ ও মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে তিনি একটি পূজামণ্ডপ সম্পূর্ণ টাইলস করে দেওয়ার বিশেষ ঘোষণা ও প্রতিশ্রুতি দেন।
​পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে জনাব মোঃ মঞ্জুরুল হক পাঠান বলেন, “মল্লিকবাড়ী ইউনিয়ন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের আশাবাদ ব্যক্ত করে তিনি মল্লিকবাড়ী ইউনিয়নের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করেন।
​উক্ত শুভ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে মল্লিকবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় ১০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ

মল্লিকবাড়ীর ১৪টি পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান: আর্থিক অনুদান প্রদান ও মন্দির টাইলস করার প্রতিশ্রুতি

Update Time : ০৩:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬